খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:৪১ পিএম

এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ আগস্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পরিচালক খায়রুল আলম চৌধুরীকে নির্বাচিত করেছেন। ২০১৮ সালে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পরিচালক হিসেবে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন। ব্যারিস্টার চৌধুরী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অভিজ্ঞ আইনজীবী।

খায়রুল আলম ২০০১ সালে ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন, ইউকে থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি, ইউকে থেকে স্নাতকোত্তর এবং ২০০২ সালে লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার চৌধুরী বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত