শাহজালাল বিমানবন্দর

রানওয়েতে অচল উড়োজাহাজ, ৪০ মিনিট ওঠানামা বন্ধ

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০২:৫৫ এএম

কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়েতে আটকে পড়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ সময় ১৫টি উড়োজাহাজের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কাতার এয়ারওয়েজের পরই গালফ এয়ারের বাহরাইন থেকে ঢাকায় আসা ফ্লাইটটির অবতরণের কথা ছিল। তবে রানওয়ে বন্ধ থাকায় এটি ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয়। ইউএস-বাংলা এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটটিও দেরিতে নেমেছে।

এদিকে রানওয়ে বন্ধ থাকায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে ছাড়ে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর ও কুয়েত ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের সিলেট ও কাতার ফ্লাইট এবং এমিরেটস এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইটও দেরিতে ছাড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত