মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে অনূঢ়া রমণীদের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে নির্ঝঞ্ঝাট দিন যাপন করবেন।
বৃষ : লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে জাতকের হার্টের সমস্যা দেখা দেবে। ভারী খাবার পরিহার করাই শ্রেয়। হার্টের সমস্যাকে পেটের সমস্যা ভেবে হেলা করবেন না।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। তাই যেথা-সেথা নিজেরে বিলিয়ে দেবেন না। বিচক্ষণতার সঙ্গে আদিরসের ব্যবহারে লাভ ছাড়া ক্ষতি নেই।
কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের চাকরির সুযোগ আসবে। আর যারা চাকরিরত তাদের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তারা ধাতব যন্ত্রাদি সাবধানে ব্যবহার করবেন।
সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা রাগ করে ভুলেও প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না। অমঙ্গল বয়ে আনবে।
কন্যা : জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে কোনো ব্যবসায়ে জড়াবেন না। বন্ধু-বান্ধবীর আহ্বানে প্রলোভনে সাড়া দেবেন না।
তুলা : জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। পরিবারের বড়দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। হতাশ হবেন না।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে কোনো ধূর্ত ব্যবসায়ীর খপ্পরে পড়ে লব্ধ অর্থ খোয়াতে পারেন।
ধনু : বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে। এ সপ্তাহে সংখ্যাপাতে ‘১৫’ আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে।
মকর : জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষ বিজ্ঞান বলে, অনূঢ়ার গর্ভে সন্তান হতে পারে। অযথা রিপুর তাড়নে পারিবারিক ও সামাজিক রূপে পুরো পরিবারকে হেয় করবেন না।
কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্বানুসারে জাতকের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত রাজনীতিতে জড়িত ছাত্রছাত্রীদের আশাতীত অর্থপ্রাপ্তি হবে।
মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা পরিহার করুন। ভারী কোনো যন্ত্র ব্যবহারে সাবধান হোন।
