এ বছর ব্যালন ডি অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসি। গত বছরও মেসি বর্ণিল আলোকসজ্জার ভেতর উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি'অরের ট্রফিটা। কিন্তু এবার তালিকাতেই তার নাম। সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি সতীর্থ নেইমারও।
তবে এ বছরের ব্যালন ডি অরের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন করিম বেনজেমা ও রবের্ত লেভানদোভস্কি। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাদের পাশাপাশি আছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন আর্লিং হলান্ড ও পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। এ পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
এবার ব্যালন ডি অর জয়ে ফেভারিটদের তালিকায় রয়েছেন করিম বেনজেমা। শুক্রবার প্রকাশিত উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে শীর্ষ তিন জনের তালিকায়ও আছেন তিনি।
করোনাভাইরাসের কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি অর পুরস্কার। এক বছর বিরতির পর ফের দেওয়া হবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কারটি।
এবারের ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা
থিবো কর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বার্নার্দো সিলভা, লুইস দিয়াজ, রবার্ট লেওয়ানডস্কি, রিয়াদ মাহরেজ, ক্যাসেমিরো, হিউং মিন সন, ফাবিনহো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যান্টনিও রুডিগার, কেভিন ডি ব্রুইন, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কাইলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
