সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বাঙালি গালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করে।
১৫ই আগস্ট বাঙালি জাতির জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন, সারা বাংলাদেশে জাতীয়ভাবে আজকের এই দিনটি পালিত হচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বেলকুচি পৌরসভায় দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও ১৮টি মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মন্তাজ প্রামানিক, খোদাবক্স মৃধা, জুলমাত প্রামাণিক, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর তারেক সরকার, শহিদুল ইসলাম, ফজলুর রহমান ফজল, মোন্নাফ মোল্লা, ইসমাইল প্রামানিক, জুলফিকার শিপন,
স্বরনা খাতুন, শাপলা বেগম, ঊষা বেগম, বেলকুচি পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রমুখ।
