এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না: ওমর সানী

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৩:৪৮ পিএম

বাজারে ডিমের লাগামহীন দামে ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ। তাদের পক্ষ নিয়ে ডিমের দাম বৃদ্ধি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। তিনি পরামর্শ দিয়েছেন, কিভাবে বাজারে ডিমের দাম কমানো যায়।

মঙ্গলবার দুপুরে ওমর সানি লেখেন, ‘১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য। এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।’

ওমর সানির দেয়া পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পরেই শত শত মন্তব্য দেখা যায়। সেখানে বেশিরভাগ মন্তব্যকে অনুসারীরা ওমর সানিকে বাহবা দিয়েছেন। একটি মন্তব্যে ওমর সানি প্রতিত্তোরে লেখেন, সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি। দাম বাড়লেই পণ্য বয়কট উচিত শিক্ষা দিন।

ব্যক্তিগত জীবনে কিছুটা অশান্তিতে ছিলেন ওমর সানি। মৌসুমি ও জায়েদ খানকে ঘিরে সেই অশান্তির অবসান হয়েছে। বর্তমানে মৌসুমির সঙ্গে সুখে সংসার করছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। নিয়মিত সিনেমা না করলেও পছন্দমতো চরিত্র পেলে আবার অভিনয়ের ইচ্ছে আছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত