চীনে বিদ্যুৎহীন ৫০ লক্ষাধিক মানুষ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:৩৮ পিএম

তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমপক্ষে ৫০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। সাম্প্রতিক সময়ে সিচুয়ান প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ব্যাপক মাত্রায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায়।

সিচুয়ান প্রদেশের অধিকাংশ বিদ্যুৎই আসে জলবিদ্যুৎ প্রকল্প থেকে। কিন্তু তাপপ্রবাহের কারণে পানি শুকিয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে সাংহাইভিত্তিক অনলাইন পত্রিকা দ্য পেপার। পত্রিকাটি জানায়, ‘বিদ্যুতের এই সংকট সামনে আরও বাড়তে পারে। নগরাঞ্চল ছাড়িয়ে গ্রামেও এর প্রভাব পড়তে যাচ্ছে।’

সিচুয়ানে অবস্থিত একাধিক কারখানা ইতিমধ্যেই তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ওই প্রদেশে অবস্থিত জাপানি গাড়ি কোম্পানি টয়োটার কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত