বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০১:২১ পিএম

বগুড়ার শাজাহানপুরে মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

বুধবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাম নবী বগুড়া থেকে প্রকাশিত দৈনিক কালের খবর পত্রিকার সাব-এডিটর ছিলেন।

আহতরা হলেন- দুপচাঁচিয়ার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সীগঞ্জের ধীরাজ এবং কাহালু উপজেলার বেলাল হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম ৷

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অটোরিকশার যাত্রী গোলাম নবী মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত