হাতিয়ায় সাগরে ট্রলারডুবি, নিহত ২ একজন নিখোঁজ

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:২৬ এএম

বৃষ্টিসহ ঝড়ো হাওয়ার কবলে পড়ে গতকাল শুক্রবার সকাল ৮টায় হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের দমারচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ‘এফবি হাজি সিরাজ’ নামক একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন একজন। ট্রলারটির মালিক একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের জহির মাঝি।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ট্রলারটিতে থাকা ১৬ জেলের মধ্যে সারেং (চালক) রহমানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শরিফ উদ্দিন (২২) ও মাইন উদ্দিনের (৪৮) লাশ উদ্ধার করা হয়। বেলাল উদ্দিন (৩৫) নিখোঁজ রয়েছেন।

গত বৃহস্পতিবার সারা রাত হাতিয়ার ওপর দিয়ে মাঝেমধ্যে বৃষ্টিসহ প্রচন্ড দমকা হাওয়া বয়ে যায় যা শুক্রবারও অব্যাহত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত