পিপিপি কর্তৃপক্ষের সঙ্গে আইএফসির চুক্তি

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০১:০৭ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রস্তুতকরণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ’ পিপিপি প্রজেক্টের জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ‘ট্রানজেকশন অ্যাডভাইজার সার্ভিস এগ্রিমেন্ট’ চুক্তি স্বাক্ষর করে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পিপিপির চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস ও নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামালের উপস্থিতিতে পিপিপি কর্তৃপক্ষের সিইও মুহম্মদ ইবরাহিম এবং আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। একই অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজারের সঙ্গে ‘লেটার অফ এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত