পরকীয়া, পরকীয়ার জেরে বিচ্ছেদ, এমনকী প্রাণহানির মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে সম্পর্কে জটিলতা। তারই মাঝে ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
সমীক্ষা বলছে, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে পুরুষদের তুলনায় নারীদের শয্যাসঙ্গীর সংখ্যা বেশি।
মোট ১ লাখ পুরুষ এবং ১ লাখ ১০ হাজার নারীর ওপর সমীক্ষা করা হয়। ওই সমীক্ষার রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে, ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের তুলনায় নারীদের সঙ্গী অনেক বেশি। রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পণ্ডিচেরি ও তামিলনাড়ুতে গড়ে শয্যাসঙ্গীর নিরিখে পুরুষদের থেকে এগিয়ে রয়েছেন নারীরা।
সবচেয়ে এগিয়ে রাজস্থানের নারীরা। ওই রাজ্যের নারীদের শয্যাসঙ্গী প্রায় ৩.১ জন, পুরুষদের সঙ্গী সংখ্যা ১.৮ জন।
এদিকে, স্ত্রী কিংবা লিভ ইন সঙ্গী ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখার প্রবণতা বেশি পুরুষদের। সে ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে নারীরা। সমীক্ষার ১২ মাস আগের রিপোর্ট অনুযায়ী ৪ শতাংশ পুরুষ এই ধরনের সম্পর্কে জড়িয়েছেন। স্থায়ী সঙ্গীর বাইরে শারীরিক সম্পর্কে জড়ানো নারীর সংখ্যা ০.৫ শতাংশ।
[দ্য সোয়াডেল-এ প্রাকাশিত দেবরুপা রক্ষিত এর নিবন্ধ অবলম্বনে]
