উপনির্বাচন ও জেলা পরিষদের ভোটগ্রহণের তফসিল ঘোষণা

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০১:১৫ এএম

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, আগামী ১৭ অক্টোবর দেশের ৬১ জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এ ভোটে রিটার্নিং কর্মকর্তা থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। ৬৩ জেলাত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এর আগেএ সর্বশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এসব জেলা পরিষদে ভোট হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ  তারিখ ১৫ সেপ্টেম্বর। বাছাইয়ের তারিখ ১৮সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

এ সময় গাইবান্ধা-৫ আসনের তফসিল ঘোষণা করা হয়। প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এই আসনের সংসদ সদস্য ছিলেন। গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হবে।

অশোক কুমার দেবনাথ জানান, এই আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত