'সেক্স গডেস' তকমা বদলাতে চান মল্লিকা শেরাওয়াত

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৭:৩৪ পিএম

বলিউডের ইঁদুরদৌড় থেকে দূরে থাকতেই ভালোবাসেন মল্লিকা শেরাওয়াত। অন্যান্য তারকার মতো ভাড়া করা জনসংযোগকারীও রাখেননি। নিজের কাজ নিজেই সামলান। কখনও মার্কিন যুক্তরাষ্ট্র, কখনও ভারত। বিভিন্ন চুক্তিতে কাজ করে চলেন। তার পরেও ভাবমূর্তি ঠিক নেই মল্লিকার।

অভিনেত্রীর বদলে তাকে 'সেক্স বম্ব' বা 'যৌনতার প্রতীক' হিসাবেই দেখা হয় এখনও, আক্ষেপ 'মার্ডার'-এর নায়িকার।

মল্লিকার কথায়, 'আমি সোশাল মিডিয়া পছন্দ করি না। নেতিবাচক দিক এত বেশি যে, রীতিমতো ঘৃণা করি বলা যায়। আমি নিজের সম্পর্কে অন্যের মতামত শুনতে চাই না।'

২০০৪-এ পর্দায় আত্মপ্রকাশ করেই বিতর্কের ঝড় তুলেছিলেন 'টিনসেল টাউনে। মল্লিকার মোহময়ী উপস্থিতি, শরীরী আবেদনে উত্তাল ছিল বলিউড। তার শরীরী ভাষায় পর্দায় আটকে যেত চোখ। বলিউডের সমালোচকদের চোখে মল্লিকা শেরাওয়াত ছিলেন 'শরীরসর্বস্ব নায়িকা'। উইকিপিডিয়ার পেজেও তাকে বলিউডের 'যৌন প্রতীক' বলে অভিহিত করা হয়েছে। এই ভাবমূর্তি কিভাবে ঠিক করা যায়, চিন্তিত মল্লিকা।

তার দাবি, 'উইকিপিডিয়ায় কারা এ সব লেখে? মানুষ কি এগুলোকেই গুরুত্ব দেয়? আমি নিজেও জানি না, কিভাবে ঠিক করা যাবে এটা। তবে আমায় সত্যিই জানতে-বুঝতে হলে, আমাকেই দেখতে হবে। এসব কি ভুয়া তথ্য নয়?

'মার্ডার'-এর পর আন্তর্জাতিক প্রকল্পে ডাক পেয়েছিলেন মল্লিকা। জ্যাকি চ্যানের সঙ্গে চীনের ছবি 'দ্য মিথ'-এ অভিনয় করেছিলেন। সেই অভিজ্ঞতা এতই সুন্দর যে ভুলতে পারেননি এখনও। জানান, জ্যাকির মুখেই শুনেছিলেন নানা অজ্ঞাত তথ্য।

বর্তমানে আসন্ন ছবি 'আর কে'র প্রচারে ব্যস্ত মল্লিকা। প্রচারে এসে এক সাক্ষাৎকারে বললেন, 'জ্যাকি আমায় ভিডিও টেপ দেখিয়েছিলেন। দ্য মিথ-এর জন্য এত জন বলিউড অভিনেত্রী অডিশন দিয়েছেন আমি জানতামই না। না দেখলে বিশ্বাস করতাম না। কিন্তু চরিত্রটা আমিই পেয়েছিলাম। সে জন্য গর্ব বোধ করি। নির্মাতারা আমার ফিটনেস পছন্দ করেছিলেন। যেহেতু আমি নিয়মিত যোগাসন করি।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত