খাদ্য-সার আমদানিতে বিকল্প পেমেন্ট সুবিধার সন্ধানে

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১১:৩৮ পিএম

রাশিয়া থেকে খাদ্য ও সার আমদানিতে সরকার বিকল্প পেমেন্ট সুবিধা খুঁজছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অধিক আগ্রহী ছিলাম আমাদের ওষুধ কীভাবে রাশিয়ায় রপ্তানি করতে পারি। এ বিষয়ে আমরা কিছু সুপারিশ করেছি।’

‘রাশিয়ান জ¦ালানি তেল ভারত হয়ে আমদানির বিষয়ে কোনো আলোচনা হয়নি। আজকে আলোচনা হয়েছে ওষুধ, সার ও গমের বিষয়ে। খাদ্য আর সার স্যাংশনের বাইরে। তো সেখানে আমাদের অন্য মুদ্রা লাগবে না, আমরা ডলারেই আমদানি করব। সার ও খাদ্যের বিষয়ে আমাদের বিকল্প পেমেন্ট সিস্টেম সুবিধা প্রয়োজন। স্যাংশনের পর রাশিয়ায় ওষুধের বাজারে সংকট আছে। তাদের ওখানে ওষুধের চাহিদা বেড়েছে। এটা আমাদের জন্য একটা সুযোগ। ওষুধ রপ্তানির জন্য রেজিস্ট্রেশন অগ্রাধিকার ভিত্তিতে করতে পারি, তাহলে আমরা পাঠাব।’ ‘আমরা আজকে জানতে চেয়েছি কোনটাতে স্যাংশন আছে, কোনটাতে স্যাংশন নেই। যেটাতে স্যাংশন নেই, সেটা আমরা সহজে নিয়ে আসতে পারি। তেলের ব্যাপারে স্যাংশন আছে। আমরা চাইলেও তেল আনতে পারব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত