রহমানুল্লাহ গুরবাজ পা দিয়েছিলেন সাকিবের লেংথের ফাঁদে। তুলে মারতে গিয়ে ধরা পড়তে ধরেছিলেন গুরবাজ। তবে লং অনে ক্যাচটি নিতে পারলেন না মাহমুদউল্লাহ। আগের ওভারে মোস্তাফিজকে একটি চার মারা গুরবাজ বেঁচে যান ৬ রানে।
তবে দেরিতে হলেও সেই গুরবাজকে ফিরিয়েছেন সাকিবই। পঞ্চম ওভারে প্রথম ব্রেকথ্রু বাংলাদেশের, সেটিও অধিনায়কের বোলিংয়ে।
টানা তৃতীয় ওভার করতে এসে গুরবাজকে ফেরালেন সাকিব। নিচু হওয়া বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন আগের ওভারেই জীবন পাওয়া গুরবাজ। তবে বলের নাগাল পাননি। উইকেটের পেছনে ভুল করেননি মুশফিক, গুরবাজ স্টাম্পড হয়ে ফিরেছেন ১৮ বলে ১১ রান করে।
