নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। 

নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) তিনি পরিদর্শনে যান। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান। এসময় নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের প্রবাসীবান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে প্রবাসীদের প্রতি সেবার মান বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা দেন।

এসময় কনসাল জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবিহিত করেন।

মতবিনিময় শেষে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জনান।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত