শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে চট্টগ্রামের ১১০টিসহ দেশজুড়ে ৫০০টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করল বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ৩১ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এ নভেল বিতরণের উদ্যোগ নেয় বিকাশ। এর অংশ হিসেবে গত বুধবার চট্টগ্রামে ৪ হাজার ৪০০ কপি ‘মুজিব’ বিতরণ করা হলো।
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনসহ অন্যরা।
এ পর্যন্ত ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুরের বাংলা এবং ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ১৫ হাজার ৬০০ কপি এবং আজ (বুধবার) চট্টগ্রামে ৪ হাজার ৪০০ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করা হলো। বিজ্ঞপ্তি
