সুপার ফোরে পাকিস্তান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ পিএম

এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিতের ম্যাচে পাকিস্তান ১৫৫ রানে হারিয়েছে হংকংকে। পাকিস্তানের ২ উইকেটে ১৯৩ রানের জবাবে হংকং অলআউট হয় মাত্র ৩৮ রানে। টি-টোয়েন্টিতে হংকংয়ের সর্বনি¤œ ইনিংস এটি। পূর্ণ সদস্য দলের বিপক্ষে সর্বনিম্ন স্কোরও এই ৩৮ রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রান করেছিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টিতে রানের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় জয় এটি। ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানে জিতেছিল পাকিস্তান।

পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেন। ৪১ বলে ৫৩ রান করে ফেরেন ফখর। শেষ দিকে খুশদিল শাহ ১৫ বলে পাঁচ ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন। হংকংয়ের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের কোনো বোলারের রান খরচও স্পর্শ করেনি দুই অঙ্ক! শাদাব খান ৮ রানে ৪ এবং মোহাম্মদ নাওয়াজ ৫ রানে ৩ উইকেট নেন।

সুপার ফোরের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত