বাংলাদেশ বিমানবাহিনী
পদ ও যোগ্যতা : অফিসার ক্যাডেট কোর ইঞ্জিনিয়ারিং ও লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদি (ডিই ২০২৩এ) এবং শিক্ষা শাখায় স্বল্পমেয়াদি কমিশন (এসপিএসএসসি ২০২৩এ)। ইঞ্জিনিয়ারিং শাখার জন্য বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলের পদার্থ, গণিত রসায়নসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং ‘এ’ লেভেলে পদার্থ, গণিত রসায়নে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল/তড়িৎ প্রকৌশল/ইলেকট্রনিকস প্রকৌশল/কম্পিউটার প্রকৌশল অথবা অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স) প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ ৩ এবং ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। লিগ্যাল শাখার জন্য আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এ কমপক্ষে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। শিক্ষা শাখার জন্য পদার্থবিজ্ঞানে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি পাস এবং ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। বিবাহিত বা অবিবাহিত এবং বাংলাদেশি নাগরিক পুরুষ বা মহিলা। ১ জানুয়ারি ২০২৩ অনুসারে ইঞ্জিনিয়ারিং ও লিগ্যাল শাখার প্রার্থীদের বয়স ২০-৩০ বছর এবং শিক্ষা শাখার জন্য ২১ থেকে ৪০ বছর। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুসারে এবং চোখ ৬/৬ অথবা বিধি অনুসারে। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুসারে এবং চোখ ৬/৬ অথবা বিধি অনুসারে। ৪, ৬, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুসারে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকাÑ এই ঠিকানায়। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। এই www.joinairforce.baf.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। যোগাযোগ: রিক্রুটমেন্ট পরিদপ্তর, বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৬ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৯
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
পদ ও যোগ্যতা : নির্বাহী পরিচালক (পরিচালন) ১ জন। বেতনক্রম : ১৪৯০০০ টাকা। নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ১ জন। বেতনক্রম : ১৪৯০০০ টাকা। আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২২ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (http://www.wzpdcl.gov.bd)।
সূত্র : যুগান্তর, ৪ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৪
