দুর্দান্ত শপিং অভিজ্ঞতার ৮ বছর

দারাজ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইন শুরু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ এএম

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের সঙ্গে অফুরান উল্লাসে স্বাচ্ছন্দ্যদায়ক ও বিশ্বমানসম্পন্ন দুর্দান্ত শপিং অভিজ্ঞতার আট বছর উপভোগ করছেন দেশের অগণিত ক্রেতা। তাদের আনন্দ দ্বিগুণ করতে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করবেন আকর্ষণীয় অফার ও চমকপ্রদ সব ডিল।

দারাজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্যাম্পেইনে বিস্তৃত পরিসরে পাওয়া যাচ্ছে ক্রেতাদের প্রয়োজনীয় এবং পছন্দনীয় আকর্ষণীয় সব পণ্য। দারাজের এই ক্যাম্পেইন চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে দারাজের ক্রেতাদের জন্য থাকছে মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, শেইক শেইক এবং ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, হট ডিলস ও মেগা ডিলসসহ (১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়) কেনাকাটার ক্ষেত্রে দুর্দান্ত সব সুযোগ। পাশাপাশি, ক্রেতাদের জন্য থাকছে লাকি ভাউচার, সারপ্রাইজ ভাউচার, নিউ ইউজার গিফট এবং মিনি গেমসের মাধ্যমে গিভঅ্যাওয়ে জিতে নেওয়ার সুযোগ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত