চাকরি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

পদ ও যোগ্যতা : জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) ১০০ জন। কমপক্ষে এইচএসসি বা সমমান পাস। বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্সসহ যান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা। বেতন-ভাতা : বেতন বিভাগ ৩(১) প্রশাসন। ২৮ আগস্ট ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে একই তারিখে বয়স ১৮-৩২ বছর। ( (http://bbal.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে ব্যুরোর এই  (www.biman. gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৭ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৪

বাংলাদেশ শিপিং করপোরেশন

পদ ও যোগ্যতা : জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ২ জন। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (ইলেকট্রিক্যাল) অথবা ২ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)। বেতনক্রম : ৫২২০০-৭৪৩৪০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। (http://jobs.bsc.gov.bd)  এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে করপোরেশনের এই  (www.bsc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম। ওয়েবসাইট :www.bsc.gov.bd 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ১ জন। এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্যপ্রযুক্তি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। সিসিটিভি প্রকল্প বাস্তবায়নের কাজে ন্যূনতম ৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২ জন। এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্যপ্রযুক্তি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। সমজাতীয় কাজে ন্যূনতম ৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। দুই পদের বেলাতেই বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৩ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১০

×
সর্বশেষ সর্বাধিক পঠিত