পঞ্চগড়ে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২০ এএম

পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের ঝলঝলি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বোদা পৌরসভার সাতখামার ঝলঝলি কবরস্থানের সাতটি কবরের কঙ্কাল নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সামসুল হক নামে এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থানে বেশকিছু কুকুর দেখতে পান। তিনি কবরস্থানের ভেতরে গিয়ে ১০-১২টি কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদের আত্মীয়স্বজনদের কবর দেখতে আসেন। পরে তারা দেখতে পান সাতটি কবরের কঙ্কাল নেই।

মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে রনি ও সোহেল বলেন, ‘দেশের জন্য বাবা জীবনবাজি রেখে যুদ্ধ করেন। তার কবর মৃতুর পরেও সুরক্ষিত নয়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, আমার ভাবির লাশটি চোরেরা নিয়ে গেছে। কবরস্থান থেকে সোমবার রাতে সাতটি কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থানগুলোর সুরক্ষার জন্য পাহারার ব্যবস্থা থাকা দরকার।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হালিম বলেন, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত