বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭ পিএম

দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে প্রতি বছর ৩০ নারী শিক্ষার্থীর পড়াশোনার খরচ দেবে এফবিসিসিআই। বৃত্তিপাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ার সুযোগ পাবেন।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এফবিসিসিআইর পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষে উপাচার্য ড. রুবানা হক পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে সভাপতি মো. জাসিম উদ্দিন বলেন, সামাজিক দায়িত্বের অংশ হিসেবে তৃণমূলের প্রান্তিক নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ উদ্যোগ গ্রহণ নিয়েছে এফবিসিসিআই। দক্ষ জনবল তৈরি ও শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ বাড়াতে এফবিসিসিআইর বর্তমান পরিচালনা পর্ষদ বুয়েট ও নর্থ সাউথের সঙ্গে চুক্তি করেছে। এ ছাড়া ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কাজ চলছে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে হতদরিদ্র নারীরা বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে পড়াশোনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত