পল্লী সঞ্চয় ব্যাংকের ‘নিরাপদ খাদ্য সুস্থ জীবন’ শীর্ষক ঋণ কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম

মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ খাদ্য অপরিহার্য। উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত নানাভাবে খাদ্যপণ্য দূষিত হয়। অনিরাপদ খাবারের মাধ্যমে মানব শরীরে নানা রকম রোগ-জীবাণু প্রবেশ করে। এতে স্বাস্থ্য মারাত্মক সংকটের মুখে পড়ে।

এই স্বাস্থ্য সংকট মোকাবিলায় সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় কার্যক্রম হাতে নিয়েছে। কার্যক্রমের আওতায় ব্যাংক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রশিক্ষিত সদস্যদের ন্যূনতম সেবামূল্যের বিনিময়ে প্রয়োজনীয় ঋণসহায়তা প্রদান করবে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদনে প্রশিক্ষণ, বীজ, নিরাপদ কীটনাশক, সারসহ সব সহায়ক পণ্য সরবরাহ এবং এগুলো ব্যবহারের নিয়ম-পদ্ধতি কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এ প্রতিষ্ঠান ব্যাংকের অর্থায়নে সমিতির সদস্যদের উৎপাদিত খাদ্যপণ্য সঠিক মূল্যে ক্রয় করবে, যার মাধ্যমে ঋণগ্রহীতা সদস্য তার ঋণ পরিশোধ করে নিজে লাভবান হবেন। আবার ওই প্রতিষ্ঠান ক্রয়কৃত খাদ্যপণ্য তাদের নির্দিষ্ট আউটলেট অথবা নিজস্ব মার্কেটিং চ্যানেলে ভোক্তাদের কাছে উপযুক্ত মূল্যে বিক্রি করে সে-ও আর্থিকভাবে লাভবান হতে পারবে। কালাদহ গ্রামে ব্যাংকের মাধ্যমে গঠিত উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত