শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক জ্ঞান ও দক্ষতা বিকাশে আইসিটি একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশে^র শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
১৩ সেপ্টেম্বর রুয়েট ক্যাম্পাসের ভিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। রুয়েটে প্রতিষ্ঠিত হতে যাওয়া এ আইসিটি একাডেমিটি শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে বুয়েটে প্রথম আইসিটি একাডেমি চালু করে হুয়াওয়ে। পরে গত আগস্ট মাসে কুয়েটে আইসিটি একাডেমি স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে হুয়াওয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে হুয়াওয়ে (বাংলাদেশ) পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন বিভাগের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউয়িংসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
