বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের টিভি দেখার অভাবনীয় অভিজ্ঞতা প্রদানে দেশের বাজারে ভিন্ন সেগমেন্ট ও আকারের টিভি লাইনআপ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাংয়ের ২০২২ মডেলের টিভিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার ও উদ্ভাবনী ডিজাইন রয়েছে। উন্মোচন অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার গুলশান-১-এ অবস্থিত বিটিআইয়ের স্মার্টপ্লাজায় অনুষ্ঠিত হয়। ক্রেতাদের ঘরে টিভির ভূমিকাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং।
ক্রেতাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পণ্যের উদ্ভাবন ও উন্নয়নের ওপর নিজেদের যাত্রার শুরু থেকেই গুরুত্বারোপ করে আসছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ। এ ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে স্যামসাং এবার দেশের বাজারে নিয়ে এসেছে নেক্সট জেনারেশন বি-সিরিজ টিভি রেঞ্জের অত্যাধুনিক নিও কিউএলইডি এবং কিউএলইডি টেলিভিশন মডেল।
এ টেলিভিশনের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছেÑ মোশন অ্যাকসেলেরেটর, ডায়নামিক ক্রিস্টাল কালার, বিল্ট-ইন আইওটি হাব এবং মাল্টিপল ভয়েস অ্যাসিসট্যান্ট।
এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, নতুন বি-সিরিজের টেলিভিশনে আমাদের উদ্ভাবনী ফিচারগুলোর সমন্বয় ঘটেছে, যা ক্রেতাদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি
