বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বন্ডটি হবে অরূপান্তরিত, অনিরাপদ ভাসমান (নির্ধারিত নয়) হার ও পুরোপুরি অবসায়নযোগ্য সাব-অর্ডিনেট বন্ড। গতকাল এসইসির নিয়মিত কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়।
ইস্টার্ন ব্যাংকটির এ বন্ডটির মেয়াদ সাত বছর, যার কুপন হার ৬ থেকে ৯ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
