কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৩ এএম

টাঙ্গাইলের সখীপুরে কিশোরগ্যাং কর্তৃক কলেজছাত্র মাজহারুল হত্যার প্রতিবাদে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালিয়ান বাজারে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ লোক অংশ নেয়।

মাজহারুলের হত্যাকারীদের ফাঁসি দাবি করে মানববন্ধনে বক্তব্য দেন, কালিয়ান বিদ্যানিকেতন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সফিকুল ইসলাম, কালিয়ান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আতিকুজ্জামান সবুজ, কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম সিকদার নভেল, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান, নিহত মাজহারুলের বাবা আবদুল মালেক, বোন মার্জিয়া প্রমুখ।

প্রসঙ্গত, খেলার মাঠে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে কিশোর গ্যাংয়ের বখাটেদের হামলায় আহত মাজহারুল ইসলাম (২১) গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত