চাকরি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০৭ পিএম

হাইকমিশন অব ইন্ডিয়া, ঢাকা

পদ ও যোগ্যতা : লোকাল ক্লার্ক ২ জন। ইংরেজি ভাষায় দক্ষতাসহ স্নাতক বা সমমান পাস থাকতে হবে। কম্পিউটার কাজে দক্ষতা থাকা আবশ্যক। বয়সসীমা ২০-৩৫ বছর। বাংলাদেশি নাগরিক অথবা বিদেশি যাদের কাজের পারমিট আছে তারাই শুধু আবেদন করতে পারবেন। বেতন-ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য পাওয়া যাবে ভারতীয় হাইকমিশনের এই অফিশিয়াল www.hcidhaka.gov.in) ওয়েবসাইটে। আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। যোগাযোগ : হাইকমিশন অব ইন্ডিয়া, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭

জনশক্তি কর্মসংস্থান ও

প্রশিক্ষণ ব্যুরো

পদ ও যোগ্যতা : ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ৭ জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০, ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে একই তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর। (http://bmet.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে ব্যুরোর এই www.bmet.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (প্রশাসন ও অর্থ শাখা) ৮৯/২, কাকরাইল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রভাষক ২ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক ৩ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক ৪ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। প্রভাষক পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। (career.just.edu.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত