ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫১ পিএম

ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মডেল থানা পুলিশ খিরু নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূূত্রে জানা যায়, সোমবার সকালে এলাকার লোকজন শেফার্ড ডায়িং ফ্যাক্টরির পূর্ব পাশে খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোন এক স্থান থেকে নদীতে ফেলে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত