‘উর্দুভাষীদের রাষ্ট্রহীন হওয়ার শঙ্কা নেই’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডকোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আটকেপড়া পাকিস্তানিদের (উর্দুভাষী) বাংলাদেশে রাষ্ট্রহীন হয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উর্দুভাষীদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। ক্যা¤পবাসীরাও এদেশের স্বীকৃত নাগরিক ও ভোটার হয়েছেন। 

গতকাল শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি রংপুরে আটকেপড়া পাকিস্তানিদের সংগঠন স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ জেনারেল রিপিটিয়েশন কমিটি (এসপিজিআরসি)-এর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তিনি বলেন, বাংলাদেশের উর্দুভাষী যারা বিহারি নামেই বেশি পরিচিত, এদের বেশিরভাগেরই পূর্বপুরুষ ভারত এবং পাকিস্তান থেকে এসেছেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর একটি অংশ নিজেদের আটকে পড়া পাকিস্তানি বলে পরিচয় দেন।এই উর্দুভাষী মানুষদের বেশির ভাগেরই জন্ম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। ফলে উর্দুভাষী জনগণের মধ্যে এই রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত