পুলের জলে 'আগুন শামা', ভাইরাল অভিনেত্রীর 'ঠুমকা'

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ পিএম

বিকিনি নয়, শাড়ি পরেই ইনফিনিটি সুইমিং পুলে ডুব দিলেন টিভির জনপ্রিয় অভিনেত্রী শামা সিকান্দার। বেজে উঠল সেই পরিচিত সুর- 'টিপ টিপ বরসা পানি'। ১৯৯৪ সালে 'মোহরা' ছবির এই গান ম্যাচিওর করেছিল বলিউডকে। হলুদ শাড়ি পরে রবিনা ট্যান্ডনের নাচ কে-ই বা ভুলতে পারে? সেই গানে নেচে এবার সোশাল মিডিয়ায় আগুন ধরালেন শামা। হুবহু রবিনার মতো করেই সেজেছিলেন টেলি দুনিয়ার এই অভিনেত্রী। পরনে ছিল হলুদ শাড়ি।

১৯৯৪ সালের গানটির সিগনেচার স্টেপগুলোই রিক্রিয়েট করেছেন শামা। তার লাস্যময়ী পোজ দেখে মুগ্ধ নেটিজেনরা। যদিও এটি কিন্তু অভিনেত্রীর লেটেস্ট পোস্ট নয়। দীর্ঘ আট সপ্তাহ ধরেই ট্রেন্ডিং পোস্ট এটি। যা 'দিওয়ানা' করেছে অনেককেই।

শামা সিকান্দার কিন্তু বরাবরই লাইমলাইটে থাকেন। মাঝেমধ্যেই লাস্যময়ী কায়দায় ছবি আপলোড করেন তিনি। সপ্তাহান্তে গ্রিসে ঘুরতে যাওয়ার ছবি আপলোড করেন অভিনেত্রী। কালো মোনোকিনিতে নজর কেড়েছিলেন সেবার। গোলাপি রঙের বিকিনি পরেও একটি রিল ভিডিও আপলোড করেন তিনি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের নীলে দাঁড়িয়ে নাচছেন শামা।

কিছুদিন আগেই কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন তিনি। নিজের বীভৎস অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত