সম্প্রতি মো. মহিউদ্দিন খোন্দকার এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) কোম্পানি সচিব হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে ডেপুটি কোম্পানি সচিব হিসেবে ২০১১ সাল থেকে দায়িত্ব পালন করেন।
তিনি বীমা পেশায় ২০ বছর যাবৎ কর্মরত আছেন। ২০০৩ সালে তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অফিসার পদে যোগদানের মাধ্যমে বীমা পেশায় আত্মনিয়োগ করেন। তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বীমা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন তিনি। বিজ্ঞপ্তি
