৬-৭ অক্টোবর বন্ধ বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০১:১১ পিএম

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। 

বুধবার (৫ অক্টোবর) গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন। তার আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মুছাসহ বিভিন্ন সৌন্দয বর্ধনের কাজ করার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তাই আগামী ৬ ও ৭ অক্টোবর দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, আগামী ৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের এ দুই দিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার অনুরোধ করেছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত