পরিবেশমন্ত্রী বললেন

অসুস্থ মানুষদের প্রতি সহায়তা অব্যাহত থাকবে

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৪:৫৮ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘অসুস্থ মানুষদের প্রতি বর্তমান সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এ সরকার অসুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা সহ সমাজের অন্যান্য অসহায় মানুষদের যেভাবে ভাতা প্রদান করছে তা অন্য কোনো সরকার চিন্তা করেনি।’

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত