৩৯ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ এম শহীদুল ইসলাম প্রিমিয়ার ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ক্যারিয়ারে শহীদুল ইসলাম করপোরেট ক্রেডিট, এসএমই ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, কনজ্যুমার ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেটেড ফাইন্যান্স, বৈদেশিক বিনিয়োগ, ফাইন্যান্স এবং ট্রেজারি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। শহীদুল ইসলাম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে প্রাইম ব্যাংকে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১১ বছর দায়িত্ব পালন করেন।
২০১৭ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন এবং ২০১৮ সালে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
