পিরোজপুরের এমপি শেখ এ্যানি রহমানের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০২:০৯ এএম

পিরোজপুরের জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-১৯) শেখ এ্যানি রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার বেলা ১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ এ্যানি রহমান দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন এমএনএ, জেলা গভর্নর ও পিরোজপুরের তৎকালীন আওয়ামী লীগ নেতা প্রয়াত অ্যাডভোকেট এনায়েত হোসেন খানের বড় মেয়ে।

 এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের সহধর্মিণী।

এ্যানি রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত