মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুল ইসলামকে নিয়ে জাতীয় ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর রিজেন্ট বোর্ডের সদস্য, ডিন, রেজিস্ট্রারকে নিয়ে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার।
এছাড়া ভাইস-চ্যান্সেলর সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়। এ ছাড়া বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ছিল।
