স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একাধিক পদে, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৯ ধরনের পদে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তিন ক্যাটাগরির পদে ৩১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগামী ১৬ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৩, যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ১৩, যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ১৫, যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বয়স: ১৮ থেকে ৩০ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ২০২২ সালের ১ অক্টোবর সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এ লিংকে।
কৃষি মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ৯ ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মোট ৪০ জন লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২২।
১. পদের নাম: নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী, পদসংখ্যা: ১, যোগ্যতা: স্নাতক পাস হলে দুই বছরের চাকরির অভিজ্ঞতা এবং এইচএসসি পাস হলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
২. পদের নাম: পরিসংখ্যান সহকারী, পদসংখ্যা: ২, যোগ্যতা: গণিত/পরিসংখ্যানে স্নাতক পাস, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৩. পদের নাম: গ্রন্থাগার সহকারী, পদসংখ্যা: ২, যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরির কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৪. পদের নাম: হিসাবরক্ষক, পদসংখ্যা: ৪, যোগ্যতা: বাণিজ্যে স্নাতক, বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. পদের নাম: ফটোগ্রাফার, পদসংখ্যা: ১, যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ আর্ট ও ফটোগ্রাফিতে অভিজ্ঞতা। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৬. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা: ১, যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ৬, যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৮. পদের নাম: ল্যাব সহকারী, পদসংখ্যা: ১২, যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৯. পদের নাম: মাঠ সহকারী, পদসংখ্যা: ১১, যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ১৯ অক্টোবর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ৪, যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
২. পদের নাম: ক্যাশিয়ার, পদসংখ্যা: ১, যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ২, যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৪. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ১৩, যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের বয়স ১৮ থেকে ৩০ বছর।
আবেদন যেভাবে: আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।