গায়ে আগুন লাগিয়ে দগ্ধ শ্যামলের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:১৩ এএম

রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন লাগিয়ে দগ্ধ হওয়া শ্যামল চন্দ্র বর্মণ (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার।

শ্যামল চন্দ্রের ছোট ভাই বিনয় চন্দ্র বর্মণ জানান, হাজারীবাগ বউবাজার এলাকায় স্ত্রী রতœা বর্মণ, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শ্যামল। দিনমজুরের কাজ করতেন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্ত্রী রতœার সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া করে শ্যামল গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সজীব জানান, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হূেছল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত