ছয় ঘণ্টার বেশি সময় লোডশেডিং হতে পারে ঢাকায়

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:২৮ এএম

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও ছয় ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে। 

আজ বুধবার (১৯ অক্টোবর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমনটাই দেখা গেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।

ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।

দেখে নিন, আজকের ডিপিডিসির তালিকা ও ডেসকোর তালিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত