টেলিযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:৫৭ এএম

মো. রফিকুল ইসলাম টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে গত ২১ সেপ্টেম্বর যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও চালনা) পদে কর্মরত ছিলেন।

১৯৯১ সালে নবম বিসিএসের মাধ্যমে বিসিএস টেলিকম ক্যাডারে যোগদান করেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি লাভ করেন।  চাকরি জীবনে তিনি ভারত, জাপান, ইউএসএ, তুরস্কে প্রশিক্ষণসহ চীন, অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সে টেলিযোগাযোগ বিষয়ে সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত