আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলতে নামছেন সাকিব আল হাসান। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ দুই ম্যাচে ফিফটি তুলে ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে হারানো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বাংলাদেশ অধিনায়ক।
২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দুইয়ে নবী। তার চেয়ে ২০ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব (২৬৬)। তিনে থাকা মঈন আলী শীর্ষ দুজনের চেয়ে বেশ বড় ব্যবধানে পিছিয়ে। ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার। এরপরই চমক। চার ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠে এসেছেন নামিবিয়ার তারকা জেজে স্মিট। জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজাও চার ধাপ উন্নতি করে সাতে উঠে এসেছেন।
