ড্রোন নিয়ে তদন্তের আহ্বানে নিন্দা ইরানের

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:৫৫ পিএম

ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার নিয়ে জাতিসংঘে তিন ইউরোপীয় দেশের তদন্তের আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত শনিবার পশ্চিমাদের এই আহ্বানের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে, রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে রাইসি প্রশাসন। এছাড়া ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের তদন্তের আহ্বানও প্রত্যাখ্যান করেছে দেশটি। ইরান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং তেহরানকে চাপে রাখতেই পশ্চিমাদের এমন অভিযোগ। একই সঙ্গে উসকানিমূলক পথে অগ্রসর না হতে পশ্চিমাদের সতর্ক করেছে তারা। সম্প্রতি ইরানের তৈরি ড্রোন নিয়ে রুশ বাহিনী ইউক্রেনে কামিকাজে বা আত্মবিধ্বংসী ধারার সিরিজ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে দেশটির পশ্চিমা মিত্ররা। গত শুক্রবার বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় ইউরোপের এই তিন দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত