বৃষ্টিতে ভেসে গেছে ১১ ওভার। বাংলাদেশ সময় বেলা ২ টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে পেরিয়ে গেছে ২ ঘণ্টা। তার আগে টস জিতলেও ব্যাট হাতে নামার সুযোগ ছিল না জিম্বাবুয়ের অবশেষে বৃষ্টি থামলে মাঠে গড়ায় বল। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খেয়েছে জিম্বাবুয়ে।
বৃষ্টির কারণে খেলা কমে এসেছে ৯ ওভারে। ব্যাট করতে নেমে ৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে। আউট হয়ে গেছেন সিকান্দার রাজাও।
ওয়েসলি মেধেভেরে ১১ ও মিল্টন শুম্বা ০ রানে অপরাজিত আছেন।
