দেশি কোম্পানি মেসার্স প্যাসিফিক এটায়ারস লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় একটি উচ্চমানের গার্মেন্টস প্রস্তুতকারী কারখানা স্থাপন করবে। ৩ কোটি ১৭ লাখ ডলার বিনিয়োগ করলে প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৯৯৪ জনের কর্মসংস্থান হবে। প্যাসিফিক এটায়ারস বছরে ১ কোটি ৮ লাখ পিস নারী-পুরুষে ফরমাল স্যুট, কোট, ড্রেস প্যান্ট, ক্যাজুয়্যাল ওয়্যার এবং ছেলেমেয়েদের ক্যাজুয়্যাল ওয়্যার উৎপাদন করবে। উল্লেখ্য, প্যাসিফিক এটায়ারস লিমিটেড প্যাসিফিক জিন্স গ্রুপের প্রতিষ্ঠান। চট্টগ্রাম ইপিজেডে এই গ্রুপের ৮টি কারখানা রয়েছে যেখানে প্রায় ৩১ হাজার শ্রমিক কাজ করছে। বিজ্ঞপ্তি
×
