চাঁদা না দিলে বাড়িঘরে আগুন দিতেন তিনি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

প্রতারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় মহিন উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা থেকে তাকে আটক করা হয়। মহিনের বাড়ি জেলার নবীনগর উপজেলার বগডহর মধ্যপাড়ায় মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশের ভাষ্য, মহিন একজন দুর্ধর্ষ অপরাধী ও প্রতারক। তিনি প্রথমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন। এরপর ওই ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিকাশে টাকা দাবি করতেন।

টাকা না দেওয়ায় এর আগে মহিন উদ্দিন নবীনগরে তিনটি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর ও হবিগঞ্জের মাধবপুরে বেশ কিছু বাড়িঘর জ¦ালিয়ে দিয়েছেন। তাকে একবার গ্রেপ্তার করলেও তিনি জামিনে পেয়ে মুক্ত হয়ে যান। জামিনে মুক্ত হয়ে অন্তত ১৫ জনের কাছে বিকাশে টাকা দাবি করেছেন এবং বেশ কিছু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন মহিনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত