পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান। জিততে না পারলে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হবে। এটাকে তাই বাবর আজমদের জন্য বাঁচা-মরার লড়াই বলা যায়। এমন একটি পরিস্থিতি সামনে রেখে শুরুতেই টস হারতে হয়েছিলো পাকিস্তানকে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্কোর বড় করতে পারেনি তারা। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান।

জিম্বাবুয়ে ব্যাটাররা দাঁড়াতেই পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস, ১০ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১৯ রান করেন ব্রাড ইভান্স।

পাকিস্তানের হয়ে ২৫ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া শাদাব খান ২৩ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। ১২ রান খরচায় একটি মেইডেনসহ এক উইকেট লাভ করেন হারিস রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত