দেশের সবচেয়ে বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট রূপায়ণ গ্র্যান্ড; যার আয়তন ২১০০ থেকে ৩১৫০ বর্গফুট। ‘থিংক গ্র্যান্ড, লিভ গ্র্যান্ড’ সেøাগান নিয়ে ৪৭৭টি ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কন্ডো শিগগির হস্তান্তর করার জন্য প্রস্তুত হচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। সীমিতসংখ্যক কন্ডো বিক্রির জন্য অবশিষ্ট রয়েছে। গতকাল শনিবার রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
গতকাল রূপায়ণ গ্র্যান্ড প্রিমিয়াম কন্ডোর বর্তমান কাজের অগ্রগতি সাংবাদিকদের সরেজমিনে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, কনস্ট্রাকশন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), ডিরেক্টর অব সেলস রেজাউল হক লিমন, জিএম অ্যান্ড হেড অব কাস্টমার সার্ভিস জায়েদুর রশিদ, জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
