আগামী বছর শুরুতেই নারী ফুটবলারদের ব্যস্ত সময় কাটাতে হবে। মার্চ ও এপ্রিলে হবে এএফসির দুটি বাছাইপর্ব। যার একটির আয়োজক বাংলাদেশ। মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথমপর্বের খেলা। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও থাকছে ইরান ও তুর্কমেনিস্তান। এছাড়া এপ্রিলে এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশের মেয়েরা।
×
